রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভেতরে ২৪ ঘন্টা বাস রাখা, বাস মেরামতের সুযোগ নেই
গাবতলী টার্মিনালের ভেতরের অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে: প্রশাসক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:০৩ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৬ ৭:১৬ পিএম  (ভিজিট : ৫০)
X


ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক  মোঃ শফিকুল ইসলাম খান মিলটন বলেছেন, রাজধানীর গাবতলী বাস টার্মিনালের ভেতরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। একই সাথে টার্মিনালের ভেতরে ২৪ ঘন্টা বাস রাখা এবং নষ্ট বাস মেরামতের সুযোগ দেওয়া হবে না। যারা এসব নির্দেশনা অমান্য করবে,তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জনসংযোগ কর্মকর্তা মোঃ জাকির হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো আরো জানান, আজ সোমবার (২৯ জুন) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে  প্রশাসক এই ঘোষণা দেন। প্রশাসক বলেন, আইনগতভাবে বাস টার্মিনালে কোন বাস ২৪ ঘন্টা অবস্থান করা এবং মেরামত করার নিয়ম নাই। এরপর দীর্ঘদিন যাবৎ গাবতলী বাস টার্মিনালে তাই হচ্ছে।  এবার আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বাস টার্মিনালে অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 প্রশাসক বলেন,গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের জন্য বসার সুব্যবস্থা সহ যাত্রী ছাউনি ও ছাদের সংস্কার করে আভ্যন্তরীণ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে।  প্রশাসক বলেন,  গাবতলী বাস টার্মিনাল একটি ঐতিহ্যবাহী বাস টার্মিনাল এই টার্মিনাল দিয়ে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে অনেক যাত্রী চলাচল করে। গাবতলী বাস টার্মিনালে ভিতর বাহিরে এবং যাত্রী ছাউনির বিষয় কোন অবস্থাপনা আছে কিনা, তা সরেজমিনে তদন্ত করে দেখার জন্যই এই পরিদর্শন কর্মসূচি। 

প্রশাসক অভিযোগ করেন যে, দীর্ঘ ১৭-১৮ বছর এই পুরাতন বাসের টার্মিনালের  কোন সংস্কার কার্যক্রম করা হযইন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় গাবতলী বাসস্ট্যান্ডের  সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সাথে মিটিং করা হয়েছ। এই বাস টার্মিনালকে পরিবেশ বান্ধব, যাত্রীদের বসার সুব্যবস্থা, বিশ্রামাগারসহ আধুনিক করে গড়ে তোলা হবে।

এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ শুরু করেছে এবং পর্যায়ক্রমে সকল কাজ সম্পন্ন করা হবে। পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন ও পরিবহন ম্যানেজারসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝