রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সরকারের সময় ব্যাংক-পুঁজিবাজারে সংকট হয়নি: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৭:৩৯ পিএম   (ভিজিট : ৫১)
X

বিএনপি সরকার যতবার দেশে সরকার পরিচালনা করেছে, কখনোই ব্যাংক, আর্থিকখাতসহ পুঁজিবাজারে কোনো সংকট সৃষ্টি হয়নি বলে উল্লেখ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি এ কথা বলেন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, লুটপাট, অব্যবস্থাপনা, স্ক্যাম ও ভুল নীতি গ্রহণের মাধ্যমে পুঁজিবাজারকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে এবং এর ওপর বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি নষ্ট হয়েছে। বিএনপি সরকার যতবার দেশে সরকার পরিচালনা করেছে, কখনোই ব্যাংক, আর্থিক খাতসহ পুঁজিবাজারে কোনো সংকট সৃষ্টি হয়নি।

তিনি আরও জানান, জানুয়ারি ২০২৪ শেষে ডিএসইর মোট বাজার মূলধন ছিল ৭ লাখ ৫১ হাজার ৭৩৪ কোটি টাকা; এপ্রিল ২০২৬ শেষে তা কমে ৬ লাখ ৮৫ হাজার ১১৯ কোটিতে নেমে এসেছে। একই সময়ে ডিএসইর প্রধান সূচক ছয় হাজার ১৫৩ থেকে কমে পাঁচ হাজার ২৮৭ এ দাঁড়িয়েছে।

তিনি বলেন, এই প্রবণতা থেকে বোঝা যায়, পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা, গভীরতা এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের উপযোগী কাঠামো এখনো যথেষ্ট শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারেনি। 

আ.দৈ/আরএস/এএইচএইচ


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝