সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
অফিসের ডিউটি ফেলে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে কৃষি ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৩:২৭ পিএম  আপডেট: ১০.০৬.২০২৬ ৩:২৯ পিএম  (ভিজিট : ৬১)
X

বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি, ডিএমডিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী অফিসিয়াল ডিউটি ফেলে অংশ গ্রহণ করেছেন। রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠান শুরু হয় আজ বুধবার (১০ জুন) দুপুর ১২টায় এই ঘটনাটি ঘটেছে। 

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি। ব্যাংকের এমডি সঞ্চিয়া বিনতে আলী এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। বিএনপির অঙ্গ সংগঠনের নেতারাও সমাবেশে যোগ দেন। এই সমাবেশে ব্যাংকের সবাইকে উপস্থিত থাকতে বলা হয়।

অফিস সময়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করায় অনেকে এর সমালোচনা করছেন।

আ. দৈ. কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝