রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ প্রার্থীকে সতর্ক করল ইসি, হতে পারে সাত বছরের সাজা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ৭৬)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২১ জন প্রার্থীকে জেল-জরিমানার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী ব্যয়ের হিসাব না দেওয়ায় তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছে সংস্থাটি।

রোববার (২৪ মে) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।যেসব প্রার্থীরা নির্বাচনী হিসাব দেননি তারা হলেন- বাংলাদেশ জাতীয় পার্টির মির্জা মো. শওকত আকবর (রওশন), সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদের হাবিব মো. ফারুক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মো. আজিজুর রহমান সরকার, গণঅধিকার পরিষদের (জিওপি) মো. নুরে এরশাদ সিদ্দিকী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) মো. আব্দুল হালিম, স্বতন্ত্র মো. মোয়াজ্জেম হোসেন, গণঅধিকার পরিষদের (জিওপি) মো. আইনুর রহমান (জুয়েল) মিয়া, স্বতন্ত্র মহিবুল্লাহ খোকন, আমজনতার দলের মো. আলা উদ্দিন, গণঅধিকার পরিষদের (জিওপি) মো. আবু তৈয়ব, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের আবুল কালাম, আমজনতার দলের মো. জালাল উদ্দীন রুমী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. রফিকুল ইসলাম, স্বতন্ত্র অধ্যাপক মো. জসিম উদ্দিন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির (বিআরপি) মো. লিটন, খেলাফত মজলিসের শেখ মুশতাক আহমদ, নাগরিক ঐক্যের মো. এনামুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফরিদুল আলম, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আবু সাঈদ মো. সূজাউদ্দীন।

ইসি কর্মকর্তারা জানিয়েছে, তাদের দ্রুতই নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে বলা হয়েছে। এজন্য তাদের আগামী ১৪ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

এই সময়ের মধ্যে হিসাব না দিলে দুই থেকে সাত বছরের জেল ও জরিমানার কথা বলা হয়েছে চিঠিতে।
ইসির উপ-সচিব মোহাস্মদ মনির হোসেনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্ধারিত সময়ে নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিল করেনি, তাদের রিটার্ন দাখিলের নিমিত্ত ৬ মে পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল।

তা সত্ত্বেও যেসব প্রতিদ্বন্দ্বী প্রার্থী উক্ত সময়ের মধ্যেও ব্যয়ের রিটার্ন দাখিল করেনি, তাদের রিটার্ন দাখিলের নিমিত্ত ১৪ জুন পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। এক্ষেত্রে যারা না দেবেন হিসাব তাদের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৪ এর বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝