রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আসছে ঈদুল আযহা
রাসিক প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগে খুশি নগরবাসী
আবু সাঈদ রনি, রাজশাহী
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:১৫ পিএম   (ভিজিট : ৩১)
X

পবিত্র ঈদুল আযহা নির্বিঘ্নে উদ্যাপন এবং কোরবানি পরবর্তী দ্রুত সময়ে বর্জ্য অপসারণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। রাজশাহী মহানগরীর প্রতিটি মুসলিম পরিবারকে বিনামূল্যে প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ প্রদান করা হচ্ছে। 

যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতায় মাঠে নেমেছে রাসিকের কর্মীরাও। কোরবানির চামড়া সংরক্ষণে রাজশাহীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাকে ৬০ হাজার কেজি লবন বিতরণ করা হচ্ছে। ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের ল্যাগেজ, আসবাবপত্র বহন সহ যাত্রীদের সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের এমন জনবান্ধব ব্যতিক্রমী উদ্যোগে খুশি নগরবাসী।

রাসিক সূত্রে জানা গেছে, রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হচ্ছে। এবারই প্রথমবারের নগরীর ৮২ হাজার হোল্ডিং এর প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণে ৩টি করে পরিবেশবান্ধব ব্যাগ, গরু বা মহিষ কোরবানি দাতাদের জন্য বড় ২টি পরিবেশবান্ধব ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য বড় ১টি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হচ্ছে। গত ২১ মে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক। এছাড়া কোরবানির চামড়া সংরক্ষণে রাজশাহীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাকে ৬০ হাজার কেজি লবন বিতরণ করা হচ্ছে। 
হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহ সহ নগরীর ৬টি ঈদগাহে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনার ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের ল্যাগেজ, আসবাবপত্র বহনসহ যাত্রীদের সেবায় রাজশাহী রেলওয়ে স্টেশনে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন ৩টি শিফটে ২৪ ঘন্টা রাসিকের ১২ জন করে মোট ৩৬ জন শ্রমিক নিয়োজিত থাকবে।

এছাড়া কোরবানির ঈদকে সামনে রেখে দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে রাসিক। বাড়ি বাড়ি পৌছে দেয়া হচ্ছে জনসচেতনতামূলক লিফলেট। নগরীর সকল মসজিদের ইমামগণের মাধ্যমে জনসচেতনতামূলক বার্তাও পৌছে দেয়া হচ্ছে। দ্রুত সময়ে বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে ইতোমধ্যে পরিচ্ছন্ন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী, ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার, পরিচ্ছন্ন পরিদর্শক ও কেন্দ্রীয় সুপারভাইজার সহ সংশ্লিষ্ট সকলের সাথে সভা করে সার্বিক দিক-নির্দেশনা প্রদান করেছেন রাসিক প্রশাসক।

রাসিকের এই ব্যতিক্রমী কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। নগরীর বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, ‘রাজশাহী সিটি কর্পোরেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কোরবানির মাংস সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ সময়োপযোগী সিদ্ধান্ত। এছাড়া অন্যান্য উদ্যোগগুলোও জনবান্ধব।

গৃহিণী শারমিন আক্তার বলেন, ঈদে এমন উপহার সাধারণ মানুষের অনেক উপকারে আসবে। পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে যেমন মাংস সংরক্ষণ সহজ হবে, তেমনি ব্লিচিং পাউডার দুর্গন্ধ ও জীবাণু প্রতিরোধে সহায়তা করবে। রাসিক প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানাই।

স্কুল শিক্ষক সোহেল রানা বলেন, প্রতিটি পরিবারকে পরিবেশবান্ধব ব্যাগ, ব্লিচিং পাউডার, চামড়া সংরক্ষণে লবন দেয়া নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক উদ্যোগ। এতে নগর পরিচ্ছন্ন রাখার বার্তাও রয়েছে। এমন জনবান্ধব উদ্যোগের জন্য রাসিক প্রশাসককে ধন্যবাদ জানাই।

 গৃহিণী রোকসানা বেগম বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এমন উদ্যোগ গ্রহণ সত্যিই দূরদর্শিতার পরিচয়। এতে নাগরিকরা যেমন সচেতন হবেন, তেমনি ঈদের পর বর্জ্য ব্যবস্থাপনাও সহজ হবে। ব্যতিক্রমী উদ্যোগের জন্য রাসিক প্রশাসককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এ বিষয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন আজকের দৈনিককে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নাগরিক সেবা সুনিশ্চিত করতে দায়িত্ব প্রদান করেছেন। নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান করা হচ্ছে। প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব এসব ব্যাগ পচনশীল, যা কিছুদিনের মধ্যে মাটির সঙ্গে মিশে যাবে। নির্বিঘ্নে ঈদুল আযহা উদযাপনে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝