রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন করেছেন আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:৫৮ পিএম   (ভিজিট : ৭৮)
X

স্থানীয় সরকার বিভাগ ও এর অধীনস্থ দফতর-সংস্থাগুলোর দুর্নীতি ও অনিয়ম তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। শনিবার (২৩ মে) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার কার্যক্রম তদন্ত করে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন করেছেন।

এসময় পিরোজপুরের কয়েকটি উন্নয়ন প্রকল্প নিয়েও অনিয়মের অভিযোগ তুলে ধরেন তিনি। তার ভাষ্য, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও কোনো কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এসব অনিয়মের কারণে গত দুই বছর ধরে জেলার উন্নয়ন প্রকল্পগুলো স্থবির হয়ে আছে।

তিনি আরও জানান, শিগগিরই পিরোজপুরে সরেজমিন পরিদর্শন করা হবে এবং বন্ধ থাকা প্রকল্পগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে।

মীর শাহে আলম বলেন, শুধু পিরোজপুর নয়, দেশের বিভিন্ন জেলায় রাস্তা ও সেতু নির্মাণ প্রকল্পেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলোও তদন্তের আওতায় আনা হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝