সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে পুলিশ সদস্যদের রদবদলে নির্দেশনা আইজিপিকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:২২ পিএম   (ভিজিট : ৮৯)
X

সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত ফ্যাসিস্ট আমলের পুলিশ সদস্যদের সরাতে আইজিপিকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখার উপ সচিব তোফায়েল আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে পুলিশ মহাপরিদর্শক এই নির্দেশনা দেওয়া হয়।

গত ৫ আগস্ট ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের আগে পদায়নকৃত সকল পুলিশ সদস্যকে সচিবালয়ের নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করে নতুন সদস্য পদায়নের নির্দেশনা দেয়া হয়েছে। পুরানোদের স্থলে নতুন ও দক্ষ পুলিশ ফোর্স নিয়োগের জন্য বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সচিবালয়ের সার্বিক নিরাপত্তা পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ প্রধানকে দেয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া চিঠিতে বলা হয়েছে, বর্তমানে প্রধানমন্ত্রী নিয়মিত সচিবালয়ের ০১ নং ভবনে অফিস করছেন। সরকারের শীর্ষ পর্যায়ের এই অবস্থানের কারণে সচিবালয়ের নিরাপত্তার বিষয়টি এখন অধিকতর গুরুত্বের দাবি রাখে।

মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সচিবালয়ের গেটসমূহ, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দপ্তর এবং সিনিয়র কর্মকর্তাদের গানম্যান হিসেবে বর্তমানে যারা নিয়োজিত আছেন, তাদের মধ্যে যারা ৫ আগস্ট ২০২৪-এর আগে পদায়ন পেয়েছেন, তাদের সবাইকে প্রত্যাহার করে শূন্যস্থানে পর্যায়ক্রমে সমান সংখ্যক পুলিশ সদস্য পদায়ন করার কথা বলা হয়েছে।
 
এক্ষেত্রে সচিবালয়ে কর্মরতদের মধ্যে ১৬৯ জন পুলিশ সদস্যের তালিকাও দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এক্ষেত্রে নতুন পুলিশ সদস্যদের মধ্যে অত্যন্ত চৌকষ ও দক্ষদের পদায়ন করতেও নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি অবশ্যই প্রত্যেকের যথাযথ সিকিউরিটি ক্লিয়ারেন্স (নিরাপত্তা ছাড়পত্র) গ্রহণ করার জন্যও বলা হয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝