রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাখাতের আমূল পরিবর্তন করবে সরকার: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:৪৪ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ৭:৪৬ পিএম  (ভিজিট : ৭৯)
X

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। শিক্ষাখাতের আমূল পরিবর্তন ও মানোন্নয়নে মোট জিডিপির ৫ শতাংশ ব্যয় করতে সরকার প্রস্তুত।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এহসানুল হক মিলন বলেন, বিগত সরকারের সময়ে শিক্ষাখাতে বিনিয়োগ কখনোই দেড় শতাংশের বেশি যায়নি। দক্ষ মানবপুঁজি তৈরি করতেই শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে।

প্রাথমিক পর্যায়ে শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি দক্ষতা বাড়ানো প্রয়োজন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ডিজিটাল ক্লাসরুমের বিষয়ে বিগত সরকার ব্যর্থ ছিল। জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব ছিল। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এ সরকার ইন্টারেক্টিভ ডিজিটাল ক্লাসরুম করার দিকে এগোচ্ছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝