সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজার থেকে ঢাকায় সিলিন্ডারে আনা হচ্ছিলো ২ লাখ পিস ইয়াবা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ৮৭)
X

কক্সবাজার থেকে প্রাইভেটকারের গ্যাস সিলেন্ডারে করে ঢাকায় ২ লাখ পিস ইয়াবা পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতের নাম দুর্জয় দত্ত।

সোমবার (৪ মে) রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হাসান মারুফ।

হাসান মারুফ বলেন, রোববার বিকেল তিনটায় ওয়ারী থানাধীন ৪৫ লালমোহন সাহা স্ট্রীট এলাকায় অভিযান পরিচালনা করে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মাদক দ্রব্য অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ কার্যালয়)। আমাদের কাছে তথ্য ছিল একটি চক্র বেশ কিছু দিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা ও পাশ্ববর্তী জেলায় সরবরাহ ও বিক্রয় করে আসছে।

তিনি বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা ওই চক্রের গতিবিধি পর্যবেক্ষণ করে নিশ্চিত হই যে, চক্রটি কক্সবাজার থেকে ঢাকাগামী একটি কালো রংয়ের প্রিমিও প্রাইভেট গাড়ীতে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট ঢাকার ওয়ারী এলাকায় সরবরাহ করবে। সে সূত্র ধরে আমাদের টিম ওয়ারী থানাধীন ৪৫ লালমোহন সাহা স্ট্রীট থেকে  ওই গাড়ি তল্লাশি করে গ্যাস সিলিন্ডার থেকে ইয়াবা উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,  ইয়াবার বড় বড় চালান এনে ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারী মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে আসছিলো চক্রটি। গ্রেপ্তারের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যা পরবর্তীতে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া একইদিনে রাজধানীতে পৃথক চারটি অভিযানে পাঁচ হাজার ৭৮০ পিস ইয়াবা ও চার কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে সাংবা সম্মেলনে জানান মাদকের ডিজি।

তিনি আরো বলেন, রোববার আরও ৪ টি পৃথক অভিযানে ৫ হাজার ৭৮০ পিস ইয়াবা ও চার কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় অভিযানগুলোতে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে যাত্রাবাড়ি থেকে ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. শহীদ (২৮) নামে একজন, বনানীর টিএন্ডটি মাঠ ও কড়াইল বস্তি থেকে চার কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মো. জাহের (৫৫) ও মোছা. জরিনা (৩৪) নামে দুইজন, সিদ্ধিরগঞ্জ থেকে দুই হাজার পিস ইয়াবাসহ  রাবেয়া আক্তার ওরফে রুবি (২৭) নামে একজনকে গ্রেপ্তারর করা হয়। 

অধিদপ্তরের মহাপরিচালক বলেন, একই দিনে অন্য একটি অভিযানে জোয়ার সাহারায় একটি কুরিয়ার সার্ভিস সেন্টারের ভেতরের স্ক্যানিং মেশিনের সামনে স্কুলব্যাগ থেকে ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বিপুল পরিমান চোলাইমদ, চোলাইমদ তৈরির উপকরণ ওয়াশ ও সরঞ্জাম উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. সাদেক মোল্লা (৫৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝