রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মে মাসে এলপিজির দাম স্থির রাখল বিইআরসি, ঘোষণা কার্যকর সন্ধ্যা থেকে
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৬:২৬ পিএম   (ভিজিট : ৪৮)
X

ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মে মাসের জন্য অপরিবর্তিত রেখে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (৩ মে) এক ঘোষণায় সংস্থাটি জানায়, নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। ফলে আপাতত এলপিজির দামে কোনো পরিবর্তন আসছে না।

বিইআরসি আরও জানায়, গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি অনুযায়ী কয়েক দফা মূল্য সমন্বয় করা হলেও এবার দাম স্থিতিশীল রাখা হয়েছে।

এর আগে গত মাসে দুই দফা দাম সমন্বয় করা হয়। ২ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হলেও পরবর্তীতে ১৯ এপ্রিল তা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকায় উন্নীত করা হয়।

এদিকে অটোগ্যাসের দামও সামান্য পরিবর্তন করা হয়েছে। মে মাসের জন্য ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূল্য ভ্যাটসহ প্রতি লিটার ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে বলে জানায় বিইআরসি।

গত মাসেও অটোগ্যাসের দাম দুই দফা সমন্বয় করা হয়েছিল, যেখানে একবার বাড়িয়ে এবং পরে আবার সংশোধন করে নতুন হার নির্ধারণ করা হয়।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও ডলারের দামের ওপর ভিত্তি করে এলপিজি ও অটোগ্যাসের মূল্য প্রায়ই সমন্বয় করা হয়।

আ.দৈ./ এম.এস



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝