রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁওয়ে উদ্বোধন হলো বিওয়াইডির বৃহত্তম ইলেকট্রিক গাড়ির শোরুম
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৯:৩০ পিএম   (ভিজিট : ৩৭)
X

রাজধানীর তেজগাঁওয়ে দেশের সবচেয়ে বড় ইলেকট্রিক গাড়ির শোরুম উদ্বোধন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডি (BYD)। শনিবার (২ মে) দুপুরে অ্যারিস্টো টাওয়ারে ফিতা কেটে এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রায় ৬ হাজার বর্গফুটের এই আধুনিক শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। আরও উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন, চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের এবং হেড অব নেটওয়ার্ক ডেভেলপমেন্ট মিথুন ভট্টাচার্য।


কেৎসু ঝ্যাং বলেন, বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বিওয়াইডির জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি বাজার। এই এক্সক্লুসিভ শোরুম চালুর মাধ্যমে দেশের গ্রাহকদের কাছে আধুনিক ও পরিবেশবান্ধব নিউ এনার্জি গাড়ি আরও সহজলভ্য হবে। এটি বাংলাদেশের প্রতি আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিরই প্রতিফলন।


এদিকে, একই দিনে সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক বিশেষ ভেহিকল ডেলিভারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রি-বুকিং করা গ্রাহকদের হাতে গাড়ি হস্তান্তর করা হয়, যার মধ্যে প্রায় ৩০টি গাড়ি ডেলিভারির কথা রয়েছে।


বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, এই শোরুম উদ্বোধন ও গাড়ি ডেলিভারি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গ্রাহকদের আস্থা দিন দিন বাড়ছে, যা প্রমাণ করে বাংলাদেশে ইলেকট্রিক গাড়ির বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে।


নতুন এই শোরুম উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের অটোমোটিভ খাতে নিজেদের অবস্থান আরও শক্ত করলো বিওয়াইডি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ভবিষ্যতে দেশে টেকসই ও আধুনিক পরিবহন ব্যবস্থাকে আরও বিস্তৃত করতে কাজ করে যাবে।

আ.দৈ./ এম.এস



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝