বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৯:২১ পিএম   (ভিজিট : ১০৩)
X

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি (বিএটি বাংলাদেশ পিএলসি) ২০২৫ সালের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দিয়েছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনলাইনে প্রতিষ্ঠানটির ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)  অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে এই সাধারণ সভায় লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়। 

সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে সংবিধিবদ্ধ নিরীক্ষক ও করপোরেট গভর্নেন্স নিরীক্ষক নিয়োগের অনুমোদন দেন। এতে পরিচালনা পর্ষদের নির্বাচন এবং প্রতিষ্ঠানের ২০২৫ সালের আর্থিক বিবরণীর অনুমোদনও দেওয়া হয়।  

সভায় সভাপতিত্ব করেন বিএটি বাংলাদেশ পিএলসির বোর্ড চেয়ারম্যান ওয়াইল সাবরা। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালে বিএটি বাংলাদেশ পিএলসির মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর মিলিয়ে জাতীয় রাজস্ব খাতে মোট ৩৯,১৪৪ কোটি টাকা অবদান রেখেছে। এতে প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ করদাতাদের মধ্যে অন্যতম অবস্থান ধরে রেখেছে।'


সভায় উপস্থিত ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, প্রফেসর ডঃ মেলিতা মেহজাবিন এবং রূপালী হক চৌধুরী। এছাড়া অনির্বাহী পরিচালক ড. জিয়াউল আবেদীন, নিরঞ্জন চন্দ্র  দেবনাথ, স্টুয়ার্ট কিড ও ফ্রান্সিসকো টোসো ক্যানেপা উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় আরও অংশ নেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনিশা আব্রাহাম, ফাইন্যান্স ডিরেক্টর নিরালা সিং, কমার্শিয়াল ডিরেক্টর নুমায়ের আলম এবং কোম্পানি সচিব সৈয়দ আফজাল হোসেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝