রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বজ্রপাত মোকাবিলায় সাইরেন ব্যবস্থা চালুর পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:১৫ পিএম   (ভিজিট : ৪০)
X

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতা বৃদ্ধির জন্য সাইরেন বসানোর পরিকল্পনা করছে সরকার। আমরা বিধিমালা সংশোধন করেছি যাতে বজ্রপাতে গবাদি পশু মারা গেলেও কৃষকরা আর্থিক সহায়তা পায়।’

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে গৃহীত নোটিশের ওপর আলোচনায় তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, ‘হাওর অঞ্চলসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাতের তীব্রতা ও ঘনত্ব তুলনামূলক বেশি। আমরা সচেতনতা বৃদ্ধির জন্য ওই অঞ্চলে সাইরেন বসানোর পরিকল্পনা করছি। যাতে মেঘ জমলে কৃষকরা নিরাপদ আশ্রয় নিতে পারে। এ ছাড়া তালগাছ রোপণ এবং বজ্রনিরোধক টাওয়ার বসানোর গবেষণাও চলছে।’


তিনি বলেন, ‘বাংলাদেশ ষড়ঋতুর দেশ। যেখানে এমন কোনো মাস নেই, বছর নেই যে প্রাকৃতিক দুর্যোগ ঘটছে না। এখানে আবহাওয়াজনিত দুর্যোগ ঘটছে এবং মানবসৃষ্ট দুর্যোগ ঘটছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ‘গত কয়েক বছর ধরে ভয়াবহ আকার ধারণ করছে বজ্রপাত। বিশেষ করে হাওর অঞ্চল এবং উত্তরাঞ্চলে। প্রায় সময় বজ্রপাতে প্রাণহানি ঘটছে। বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে।’

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝