রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নারী সংরক্ষিত আসনে ৫৩টি মনোনয়নপত্র জমা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:৫৩ পিএম   (ভিজিট : ৮৩)
X

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মোট ৫৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমা গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।

তিনি বলেন, “বিএনপি ও তাদের জোট থেকে ৩৬টি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে ১৩টি এবং স্বতন্ত্র জোটের পক্ষে একটি মনোনয়ন জমা পড়েছে। এছাড়া দলীয় সমর্থন ছাড়া আরো ৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন শাম্মা আক্তার, মোসাম্মৎ মেহরুন্নেসা এবং মাহবুবা রহমান।”

নির্বাচন কমিশন জানায়, তাদের প্রার্থিতার বিষয়ে যাচাই-বাছাইয়ের সময় সিদ্ধান্ত জানানো হবে।তিনি আরো জানান, জমা পড়া মনোনয়নপত্রের যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। প্রথম দিনে জামায়াত জোট ও স্বতন্ত্র জোটের প্রার্থীদের মনোনয়ন বাছাই হবে। বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।


বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬ এপ্রিল আপিল করা যাবে, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝