রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কাফরুলে গার্মেন্টস কারখানায় ১ কোটি টাকা চাঁদা দাবি গ্রেপ্তার-২
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ৬২)
X

রাজধানীর কাফরুল থানাধীন এলাকার একটি গার্মেন্টস কারখানার অফিসে ঢুকে এক কোটি টাকা চাঁদা দাবি করার পর গুলি করার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- রাসেল মোল্লা (৩৫) ও রুমান তালুকদার (২৬)।

কাফরুল থানা সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় কাফরুল থানা এলাকার একটি গার্মেন্টস কারখানার অফিস কক্ষে কাজ করছিলেন মালিক কামরুল ইসলাম (৩৩)। এ সময় অজ্ঞাতনামা ১২-১৩ জন দুষ্কৃতকারী বে-আইনিভাবে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। 

একপর্যায়ে উত্তেজিত হয়ে দুই দুষ্কৃতকারী প্যান্টের কোমর থেকে পিস্তল বের করে কামরুল ইসলামকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। একটি গুলি তার বাম কানের পাশ দিয়ে পিছনের ফাইল কেবিনেটের গ্লাসে লেগে গ্লাস ভেঙে যায়। অপর গুলিটি পিছনের দেওয়ালে লাগে। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা করা হয়।

কাফরুল থানার একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গতকাল সোমবার (২০ এপ্রিল) রাত ১২ টার দিকে মিরপুর-১৩ এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত রাসেল মোল্লাকে ও একই রাতে সাভার থানা এলাকা থেকে রুমান তালুকদারকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাফরুল ও ভাষানটেক থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক চাঁদাবাজি, মাদক, নারী নির্যাতন, চুরি, মারামারি ও বিস্ফোরক মামলা রয়েছে। গ্রেফতারকৃত রুমান তালুকদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও ঘটনায় ব্যবহৃত পিস্তল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝