রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে ২০০ কার্টন সিগারেটসহ যাত্রী আটক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:৩২ পিএম   (ভিজিট : ৪৭)
X

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২০০ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা ৪০ মিনিটে এ অভিযান চালানো হয়।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে ফ্লাইদুবাইয়ের এফজেড-৫৬৩ ফ্লাইটের এক যাত্রীর লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করে। আটক যাত্রীর নাম তৌহিদুল ইসলাম আরাফাত। তিনি চট্টগ্রামের চান্দনাইশ উপজেলার জাফরাবাদ এলাকার বাসিন্দা।

কাস্টমস কর্মকর্তারা জানান, জব্দ করা সিগারেটের ওপর প্রায় ৮ লাখ ২০ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে। জব্দ করা পণ্য চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে আটক যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ও রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্সসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি জোরদার রয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝