রাজধানীর বংশালে ব্যবসায়ীর দোকান দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বংশালের মালিটোলায় এক ব্যবসায়ীর দোকান দখল করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও কেউ গ্রেপ্তার হয়নি। উল্টো দোকান মালিক জাহিদ হাসান কাজল সন্ত্রাসীদের হুমকি-ধমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
অভিযোগে বলা হয়, মোগলটুলির বাসিন্দা লিটন গত এক বছর ধরে তার ভাড়া দেওয়া দোকান থেকে জোর করে ভাড়ার টাকা নিয়ে আসছে। এতে বাঁধা দিলে নানা হুমকি দিত। সর্বশেষ গত ৪ এপ্রিল সকালে তাজলের মালিকানাধীন দুটি দোকানে তালা লাগিয়ে দেয় লিটন। ওইদিন থানায় অভিযোগ করা হলেও অজ্ঞাত কারণে পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
দোকান মালিক জাহিদ হাসান কাজল বলেন, ঘটনার দিন তিনি বাইরে ছিলেন। তিনি জানতে পারেন স্থানীয় সন্ত্রাসী লিটন তার দোকানে তালা লাগিয়ে দিয়েছে। পরে তিনি থানায় অবহিত করলেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তিনি অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দবি জানান।
স্থানীয় সূত্র জানায়, লিটন স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী। তার সহযোগিরা হলো- মাদক ব্যবসায়ী ও সন্ত্রঅসী ফারুক, আঞ্জু, উজ্জল, পাঠাও মনির, ইয়াবা দিদারসহ আরো অনেকেই রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় পুরান ঢাকায় এভাবে আরো অনেকের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও হামলা চালিয়েছিল। তাদের ভয়ে স্থানীয়রা মুখ খুলতনা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভোল পাল্টে এখন লিটন সরকার দলের লোক সেজেছে। স্থানীয়রা লিটনসহ তার সহযোগিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বংশাল থানার ওসি এক এম মাহমুদুল হক বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়িছিল। কিন্তু সেখানে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। ওই দোকানের ভাড়া লিটন নামের এক ব্যক্তি নিত বলে তিনি জানতে পেরেছেন। এ বিষয়ে মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
আ. দৈ./কাশেম/ ইমু




















