রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শনে সচিবালয়ে ব্যস্ততা তুঙ্গে
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৪:৪৩ পিএম   (ভিজিট : ১৪৯)
X

প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন ও সকাল ৯টা থেকে ৪০ মিনিট উপস্থিতির সরকারি নির্দেশনার পর প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের তৎপরতা বেড়েছে।

সোমবার (৩০ মার্চ) সকাল থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায়, সকাল ৮টা ৪৫ মিনিটের মধ্যেই অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ দপ্তরে উপস্থিত হয়ে দায়িত্ব পালন শুরু করেছেন। এছাড়াও জ্বালানি সাশ্রয়ে প্রতিটি দপ্তরে সীমিত আকারে লাইট ও ফ্যান চালু রাখা হয়েছে।

রোববার (২৯ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের কয়েকটি দপ্তরে আকস্মিক পরিদর্শনে গিয়ে সময়ানুবর্তিতা নিশ্চিত করা, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং অফিস ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে একাধিক নির্দেশনা দেন।

তিনি বিশেষভাবে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকা এবং অন্তত সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে কর্মস্থলে অবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে সরকারি কাজে স্বচ্ছতা, পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য নির্দেশনাগুলো হলো– দিনের আলো বা প্রাকৃতিক আলো ব্যবহারে উৎসাহ দেওয়া এবং অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখা, প্রতিদিন সকাল ৯টা থেকে নির্ধারিত সময় পর্যন্ত নিজ নিজ দপ্তরে উপস্থিতি নিশ্চিত করা ও সচিবালয়ের সার্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। নির্দেশনা বাস্তবায়ন তদারকিতে প্রয়োজনীয় নজরদারি জোরদারের উদ্যোগ নেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।


এসময় তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং গণপূর্ত মন্ত্রণালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর পরিদর্শন করেন।

সচিবালয়ের সহকারী তথ্য কর্মকর্তা নাসির উদ্দিন খোন্দকার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতার বিষয়ে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝