রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছুটি শেষে পড়াশোনায় গতি আনতে অতিরিক্ত ক্লাস পরিকল্পনা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ৫৮)
X

রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে আগামী রবিবার থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ বছর সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে পুরো রমজান ছুটি না থাকলেও শেষ সময়ে ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এই ছুটি পুষিয়ে নেওয়ার বিকল্প ঠিক করা হয়েছে।

স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি তৈরি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে কি না তা নিয়ে চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

মাউশি সূত্র জানিয়েছে, শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী ১৫ রমজান পর্যন্ত স্কুলের ক্লাস হওয়ার কথা ছিল। তবে ছুটি নিয়ে শিক্ষকদের অসন্তোষের কারণে পুরো রমজানই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এর ফলে শিক্ষার্থীদের পড়ালেখায় বড় গ্যাপ পড়েছে।


এটি কিভাবে দূর করা যায় সে বিষয়টি ভেবে দেখা হচ্ছে।তবে রমজানের ছুটি সমন্বয় করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। খুব দ্রুতই শিক্ষামন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দিতে পারেন।

এর আগে মাদরাসায় রমজান মাসজুড়ে ছুটি ঘোষণা করা হয়।তবে মাধ্যমিক পর্যায়ের স্কুল ১৫ রমজান পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়। এর ফলে ছুটি নিয়ে বৈষম্য হয়েছে দাবি করে শিক্ষকরা এর প্রতিবাদ জানান। বৈষম্য দূর করতে মাধ্যমিক স্কুলেও পুরো রমজান মাস ছুটি ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ছুটি ঘোষণার পর ড. মিলন জানিয়েছিলেন, এই ছুটি পুষিয়ে নেওয়ার বিকল্প তারা ভেবে রেখেছেন। মন্ত্রীর সেই ভাবনার প্রতিফলন চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহের শুরুতেই দেখা যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝