রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী কর্মসূচি
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১১:৫৯ পিএম   (ভিজিট : ৩২)
X

জাতীয় সংসদে বিরোদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উদযাপন উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।   আজ সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়। 

কর্মসূচির প্রথম দিন ২৫ মার্চ বিকাল ৩টায় রয়েছে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর, জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি। এছাড়া কেন্দ্রীয় ও মহানগরী জামায়াতের নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।

এরপর ২৬ মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং সংগঠনের সর্বস্তরের জন্য আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগে, ২৬ মার্চ সকালে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।

এই কর্মসূচির মাধ্যমে জামায়াতে ইসলামী স্বাধীনতার মহান ত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে এবং দেশের স্থিতিশীলতা ও ঐক্যবদ্ধতা পুনর্ব্যক্ত করবে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝