বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন তারেক রহমান
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ১২৫)
X

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সংসদ সদস্য ও রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজ শেষে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।এর আগে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী।  সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এই কথা জানান।

তিনি বলেন, মির্জা আব্বাসকে হাসপাতালে নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তার সার্বক্ষনিক খোঁজ-খবর নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা উনাকে অবহিত করা হচ্ছে। 


তিনি আরও বলেন, সবাই উনার জন্য দোয়া করবেন। ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে দেশের সিনিয়ির নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। 

এর আগে বুধবার (১১ মার্চ) অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। 

 আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝