রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদ উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:০০ পিএম  আপডেট: ০২.০৩.২০২৬ ৪:০৮ পিএম  (ভিজিট : ১১০)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্ত্বাধীন সরকারের অধীনে প্রথম সংসদের উদ্বোধনী অধিবেশন বসবে আগামী ১২ মার্চ। রেওয়াজ অনুযায়ী সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ প্রদান করেন। কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমথিত এবং ওই সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। যারফলে এবার অনুষ্ঠিতব্য সংসদের উদ্বোধনী অধিবেশনে এই রাষ্ট্রপতিকে ভাষণদান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। 

গতকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ চিঠি পাঠান তিনি। চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন। সেইসঙ্গে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেননি এবং এখনও অনুতপ্ত হয়ে কোনো বিবৃতি দেননি।

চিঠিতে আরও বলা হয়, গত ২০ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে সাক্ষাৎকারে রাষ্ট্রপতি কেবল জুলাই বিপ্লবের চেতনাকে অবমাননা করেননি, বরং প্রকৃত সত্যকেও মিথ্যাভাবে উপস্থাপন করেছেন। অতএব, তিনি তার শপথ ভঙ্গ করেছেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে অব্যাহত থাকার কোনো আইনি অধিকার রাখেননি।

শেষে চিঠিতে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে সংসদের অধিবেশন আহ্বান বা সংসদে ভাষণ প্রদানের অনুমতি না দেওয়ার ব্যবস্থা নিতে অথবা প্রধানমন্ত্রী যেন তার সুবিধামত ব্যবস্থা নেন-এই মর্মে চিঠিতে অনুরোধ করা হয়েছে।

আ.দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝