বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সংগ্রামের গল্প নিয়ে ‘সাহসেই বিকাশ’ প্রামাণ্যচিত্র প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ৬৭)
X

পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। রহস্য, ভয় আর জীবনের ঝুঁকিতে ঘেরা এই বনে জীবন বাজি রেখে মধু সংগ্রহ করেন মৌয়ালরা। বাঘ, কুমির, বিষধর সাপ, জোয়ার-ভাটার অনিশ্চয়তা আর পায়ের নিচে চোরাবালির ফাঁদ; সবকিছুকে পাশ কাটিয়েই চলে তাদের সংগ্রাম। 

এই সাহসী মানুষগুলোর জীবন ও লড়াইকে সামনে এনেছে বিশেষ প্রামাণ্যচিত্র ‘সাহসেই বিকাশ’।এবছর ১৪ ডিসেম্বর সুন্দরবন দিবস উপলক্ষ্যে প্রকাশিত তিন মিনিট ৪৭ সেকেন্ডের প্রামাণ্যচিত্রে ফুটে উঠেছে মৌয়ালদের জীবনের কঠিন বাস্তবতা। 

ম্যানগ্রোভ বনের ভয়ংকর রূপের মাঝেও কিভাবে তারা মধু সংগ্রহ করেন, আর সেই মধু বিক্রি করে পাওয়া কষ্টার্জিত আয়কে কিভাবে নিরাপদ রেখে তা ব্যবহার করেন—তারই গল্প বলা হয়েছে এই প্রামাণ্যচিত্রে। পরিবার ও লোকালয় থেকে বিচ্ছিন্ন হয়ে কয়েক সপ্তাহের জন্য মধু সংগ্রহের জন্য যান মৌয়ালরা। 

গভীর বনে জীবন বাজি রেখে উপার্জিত অর্থ কীভাবে মৌয়ালরা ঝামেলাহীনভাবে নিজেদের মোবাইল ওয়ালেটে সংরক্ষণ করছেন, পরিবার-পরিজনের কাছে সহজেই টাকা পাঠাচ্ছেন, সে বাস্তব অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে এই প্রামাণ্যচিত্রে।  

ভিডিওতে দেখা যায়, দুর্গম বনে কাজ করেও মৌয়ালরা এখন আর ক্যাশ টাকা বহনের ঝুঁকি নিতে চান না। সংগ্রহ করা মধু বিক্রয় ও সংরক্ষনের প্রয়োজনে নিরাপদে বিকাশ অ্যাকাউন্টে লেনদেন করছেন। 

বিকাশ আজ তাই তাদের কাছে হয়ে উঠেছে একটা ভরসার নাম। প্রিয়জনদের হাসির জন্য, জীবনে বেঁচে থাকার জন্য মৌয়ালরা বারবার ফিরে যায় সুন্দরবনের গহিনে, বারবার নিজেদের জীবন বাজি রাখে অসীম সাহসে। 



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝