রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার থেকে টিসিবি রোজার পণ্য বিক্রি, ৫ ধরনের পণ্য
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : ১৩৩)
X

পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করবে রাষ্ট্রীয় সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

এ কার্যক্রমের আওতায় সারাদেশে বাজারমূল্যের চেয়ে কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর পাওয়া যাবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমেও পণ্য বিক্রি চলবে।

টিসিবি জানায়, মঙ্গলবার থেকেই বিক্রি কার্যক্রম শুরু হবে এবং এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত ডিলারদের পণ্য সংগ্রহের জন্য আগাম অর্থ জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।


এরই মধ্যে স্মার্ট কার্ডধারী পরিবারের জন্য প্রতি মাসে নিয়মিতভাবে পণ্য বিক্রয় কার্যক্রম চালু রয়েছে। কার্ডধারী পরিবারের পাশাপাশি ট্রাকসেলের মাধ্যমেও সারাদেশে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ সাধারণ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।

রমজানে নিয়মিত পণ্যের সঙ্গে অতিরিক্তভাবে ছোলা ও খেজুর বিক্রি করা হবে। তবে ট্রাকসেলে বিক্রির পণ্যের পরিমাণ ও মূল্য সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি সংস্থাটি।

টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন বলেন, রমজানে বাজার স্থিতিশীল রাখতে ট্রাকসেলের মাধ্যমে কয়েকটি পণ্য বিক্রি করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে এ বিক্রি কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কার্যক্রম দেশব্যাপী পরিচালিত হবে। প্রতিটি জেলা, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরে ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝