রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১৬ আসনে ব্যালট সরবরাহ, বাকিগুলো পৌঁছাবে ৭ ফেব্রুয়ারির মধ্যে
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ৭৬)
X

জাতীয় নির্বাচনের জন্য ইতোমধ্যে ১১৬টি আসনে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। বাকি আসনগুলোর ব্যালট আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে পাঠানো হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, কয়েকটি আসনে আদালতের নির্দেশে ও শেষ মুহূর্তে প্রার্থিতা ফিরে পাওয়ায় ব্যালট পুনর্মুদ্রণ করতে হওয়ায় কিছুটা বিলম্ব হয়েছে।
তবে সামগ্রিকভাবে নির্বাচন কমিশন সময়ের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন করছে।

ইসি সচিব বলেন, নির্বাচনের বড় চ্যালেঞ্জ হিসেবে অপতথ্য ও তথ্যের অপপ্রচারকে গুরুত্ব দিচ্ছে কমিশন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও আক্রমণাত্মক কনটেন্ট অপসারণে মেটা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। ইন্টারনেটের গতি কমানোর মতো কোনো পদক্ষেপের পক্ষে নয় কমিশন।


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে ডেপ্লয়মেন্ট প্ল্যান কার্যকর রয়েছে। সেনাবাহিনী ইতোমধ্যে মাঠে রয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্ব পালন করবে।

বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে আখতার আহমেদ বলেন, কমিশন তাদের কাছ থেকে কোনো নির্দিষ্ট পর্যবেক্ষণ জানতে চায়নি। তারা মূলত কমিশনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে অবহিত হয়েছেন।

বিদেশ থেকে বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই গ্রহণ প্রক্রিয়া শেষ হবে। যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের কারণে কিছু বিলম্ব হলেও মধ্যপ্রাচ্যে ব্যালট আটকে থাকার কোনো তথ্য কমিশনের কাছে নেই।

এর আগে ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইয়াবস সাংবাদিকদের বলেন, ইইউ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। বৈঠকে নির্বাচনের চ্যালেঞ্জ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝