সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
মিডল্যান্ড ব্যাংকের ও রোজ ভিউ হোটেলের মধ্যে চুক্তি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৮:০৬ পিএম   (ভিজিট : ৭৯)
X

মিডল্যান্ড ব্যাংক পিএলসি আজ বৃহস্পতিবার রোজ ভিউ হোটেলের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। রোজ ভিউ হোটেল, সিলেটে অবস্থিত একটি আইকনিক ও প্রথম সারির আপস্কেল পাঁচ তারকা হোটেল। 

এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকার গুলশান-২ এ অবস্থিত মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক, আইটি প্রধান ও চিফ টেকনোলজি অফিসার (সিটিও), মোঃ নাজমুল হুদা সরকার এবং এবং রোজ ভিউ হোটেলের বিক্রয় ও বিপণন প্রধান মিসেস শারমিন শ্রাবণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই অংশীদারিত্বের অধীনে, মিডল্যান্ড ব্যাংক-এর সকল ক্রেডিট কার্ডধারীরা একটি কিনলে একটি বিনামূল্যে বুফে উপভোগ করবেন এবং সকল ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা রুম ট্যারিফের উপর ৫০% ছাড় (র্যাক রেট) এবং ডাইনিংয়ে ১০% ছাড় উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর হেড অব কার্ডস জনাব মো. আবেদ-উর-রহমান এবং রোজ ভিউ হোটেলের অর্থ ব্যবস্থাপক জনাব মোঃ রোমান ফকির সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝