রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গত ১৬ বছর পর মানুষ ভোট দেওয়ার অপেক্ষায় আছে: প্রেস সচিব
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১০:১৯ পিএম   (ভিজিট : ৮০)
X

সারাদেশের মানুষ গত ১৬ বছর ভালো নির্বাচন দেখেনি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ।  তিনি বলেছেন, সেই আক্ষেপ ঘুচিয়ে এবার মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগামী ১২ ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমামবাড়ী মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‎প্রেস সচিব বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।‎ ‎নির্বাচন নিয়ে কোনো শঙ্কার অবকাশ নেই। বড় দলগুলো যেখানেই প্রচারণায় যাচ্ছে, সেখানেই লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। এতেই প্রমাণিত হয় জনগণ কতটা আগ্রহ নিয়ে ভোটের অপেক্ষায় আছে।

এদিকে বাউল শিল্পী আবুল সরকারের গ্রেফতার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। বর্তমান সরকার শিল্পীদের স্বাধীনতায় বিশ্বাসী। বাউলরা বিচার গান বা বিচ্ছেদ গানে অনেক ধরনের কথা বলেন, যা তাদের শিল্পের অংশ। অনেক সময় ইউটিউবাররা শিল্পীদের কথা বিকৃত করে প্রচার করে, যেখানে মূল প্রেক্ষাপট থাকে না। এর ফলে সামাজিক কলহ তৈরি হয়। বাংলাদেশ অলি-আউলিয়ার দেশ, এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে। আশা করছি দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে।
মাজার পরিদর্শনকালে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফের পীর শাহ্ শাহিন আহমেদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

আ.. দৈ,./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝