রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের আমলে চালু হচ্ছে না শাহজালালের থার্ড টার্মিনাল
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৫:২০ পিএম   (ভিজিট : ১০৮)
X

অন্তর্বর্তী সরকারের মেয়াদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়েই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর জন্য প্রাণান্ত চেষ্টা করেছি, কিন্তু সেটি সফল হয়নি। পরবর্তী সরকার এসে এ ব্যাপারটি দেখবে।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রি’তে উন্নীত করতে হলে উত্তরার অনেক বাড়িঘর ভাঙতে হবে, যেটি বাস্তবসম্মত নয়। 


তবে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রি’তে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। সেটি করা সম্ভব হলে, আবহাওয়াজনিত কারণে বিমান সেখানে অবতরণ করানো সম্ভব হবে।

অধ্যাদেশ সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, আশা করি, বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশের মাধ্যমে বাজারকে শৃঙ্খলার মধ্যে আনা যাবে। তবে অধ্যাদেশ বাস্তবায়ন করতে বিধি প্রণয়ন প্রয়োজন। ইতোমধ্যে বিধির খসড়া প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এটি চূড়ান্ত করা হবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝