রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে ডিএনসিসির রাস্তা ও ফুটপাতের ২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৫:২৯ পিএম   (ভিজিট : ২৬০)
X

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৯নং ওয়ার্ডের আওতাধীন গুলশান-১ ও গুলশান-২ এলাকায় রাস্তা ও ফুটপাতের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ডিএনসিসি।

সোমবার (২১ অক্টোবর ) দুপুরে ডিএনসিসির অভিযানে গুলশান-১ ও গুলশান-২ গোলচত্বরের আশেপাশে রোড ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা অন্তত ২৫০টি দোকান উচ্ছেদ করে প্রায় দুই (০২) কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়।

 অভিযানে উচ্ছেদ করা দোকানের মধে রয়েছে বিভিন্ন খাবারের অবৈধ টং দোকান, হকারদের বিভিন্ন সামগ্রীর দোকান। দুটি রেস্তোরায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করায় সতর্কতামূলক নোটিশ প্রদান করা হয় এবং একটি রেস্তোরার ট্রেড লাইসেন্স যথাযথ না থাকায় তা বাতিলের প্রক্রিয়া চলমান আছে।

অভিযান পরিচালনা করেন অঞ্চল-০৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন।

মোঃ জুলকার নায়ন বলেন, 'রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা দোকান ও স্থাপনার কারণে জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। এসব অবৈধ দোকানের ফলে যানজটও অনেক বেড়েছে। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।' গণমাধ্যমকে এই তথ্য জানান, ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন ।


আ. দৈ. /কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝