রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘টেক্সটাইল খাতকে বাঁচাতে সরকারের বড় পদক্ষেপ নিতে হবে’
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৫:১৫ পিএম  আপডেট: ২৮.১২.২০২৫ ৭:০৯ পিএম  (ভিজিট : ৩০৬)
X

দেশের টেক্সটাইল খাত আইসিইউতে আছে বলে মন্তব্য করছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক সভাপতি মোহাম্মদ আলী খোকন।

তিনি বলেন, ‘এই সেক্টরকে এই মুহূর্তে অক্সিজেন দিয়ে বাঁচানোর সময় কিন্তু এখন আর নেই। এই সেক্টরটি অনেকটা আইসিইউতে চলে গেছে। এই সেক্টরটাকে বাঁচাতে হলে আপনাকে (সরকার) বিশাল বড় পদক্ষেপ নিতে হবে। প্রায় ২২ বিলিয়ন ডলারের এই খাতটিতে বর্তমানের আইসিইউ থেকে বের করার জন্য, সরকারকে অচিরেই পদক্ষেপ নিতে হবে।’


রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘স্পিনিং সেক্টরে দীর্ঘদিন যাবত বিদ্যমান বহুবিধ সমস্যা ও তা থেকে উত্তরণে সরকারের করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়নের নিমিত্তে’ এ মতবিনিময় সভার আয়োজন করে বিটিএমএ।

এতে আরও বক্তব্য রাখেন বিটিএমএ’র সভাপতি শওকত আজিজ রাসেল, সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার রাজীব হায়দার প্রমুখ।

মোহাম্মদ আলী খোকন বলেন, ‘আমরা মনে করি এই সেক্টরকে এই মুহূর্তে অক্সিজেন দিয়ে বাঁচানোর সময় কিন্তু এখন আর নেই। এই সেক্টরটি অনেকটা আইসিওতে চলে গেছে। এই সেক্টরটাকে বাঁচাতে হলে আপনাকে বিশাল বড় পদক্ষেপ নিতে হবে। প্রথম হলো বাংলাদেশ ব্যাংককে আলাদাভাবে টেক্সটাইলের জন্য আলাদা উইন্ডো করতে হবে। এই সেক্টরকে বাঁচানোর জন্য তার সুদ হার সেভাবে নিয়ে আসতে হবে। গত বাজেটে আমরা দেখতে পারলাম টেক্সটাইল সেক্টর সারা বছর সাড়ে ১২ থেকে ১৫ শতাংশ ট্যাক্স দিয়েছে। কিন্তু চলতি বাজেটে আমাদের ট্যাক্স হয়ে গেছে ২৭ শতাংশ। এটি মরার ওপর খাঁড়ার ঘাঁ।’

তিনি বলেন, ‘এখন যে সুতা বিক্রি হয় সে টাকা দিয়ে শ্রমিক ও গ্যাসের বিলের টাকা হচ্ছে। বাধ্য হয়ে মালিকরা মিল বন্ধ করে দিচ্ছেন। এই সেক্টরকে বাঁচাতে হলে ব্যাংক সুদের হার ও জ্বালানির দাম কমাতে হবে। গ্যাস বিদ্যুতের দাম কমাতে হবে।’

মোহাম্মদ আলী খোকন আরও বলেন, ‘টেক্সটাইল সেক্টর বাঁচানোর জন্য তথা বিটিএমএ’র এ সদস্যকে যদি আমরা বাঁচাতে না পারি, একদিন গার্মেন্ট শিল্পের তুলা, সুতা ও কাপড় রপ্তানি বন্ধ করে দেবে ভারত। সেদিন পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ বন্ধ হয়ে যাবে। প্রায় ২২ বিলিয়ন ডলারের এই খাতটিতে বর্তমানের আইসিইউ থেকে বের করার জন্য, সরকারকে অচিরেই পদক্ষেপ নিতে হবে। আগামী দিনে রাজনৈতিক সরকার আসবে। আমরা বিশ্বাস করি ও প্রত্যাশা রাখি, আগামী দিনে যারা নেতৃত্বে আসবেন তারা এই খাতকে বিশেষ গুরুত্ব দেবেন।’


অনুষ্ঠানে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল জানান, নানা সংকটে দেশের ৫০টি টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে। নিজের একটি কটন মিল বন্ধ হয়ে গেছে উল্লেখ করে নিজেও টেক্সটাইলবিহীন সভাপতি হয়ে যেতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এই খাতকে বাঁচাতে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরকারের সিদ্ধান্ত চেয়েছেন বিটিএমএ সভাপতি।


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝