রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএসএমএ সভাপতি জাহাঙ্গীর আলম-সেক্রেটারি সুমন চৌধুরী
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৬:২১ পিএম   (ভিজিট : ১১৪)
X

বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সেক্রেটারি জেনারেল পদে ড. সুমন চৌধুরী।

গত ২০ ডিসেম্বর বনানী ক্লাবে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রেসিডেন্ট পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি জেনারেল পদে ড. সুমন চৌধুরী নির্বাচিত হয়েছেন। 

এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে মুহাম্মদ শহিদউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট পদে আমেরআলী হোসেন, আব্দুস সালাম ও মারুফ মহসিন, জয়েন্ট সেক্রেটারি পদে ফুরকান মোহাম্মদ এন হোসেন ও মো. জাকারিয়া (জাকি), ফাইন্যান্স ডাইরেক্টর পদে সাইফুর রহমান খোকন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডাইরেক্টর পদে সৌমিত্র কুমার মুৎসুদ্দি, অর্গানাইজিং ডাইরেক্টর পদে  শাহরিয়ার জাহান, পাবলিসিটি ডাইরেক্টর পদে মোহাম্মদ সারোয়ার আলম নির্বাচিত হয়েছেন।

ডাইরেক্টর পদে নির্বাচিত হয়েছেন শেখ মাসাদুল আলম মাসুদ, মোহাম্মদ ইসরাঈল, আশরাফ সিদ্দিকী, সায়ান সিরাজ ও মো. হাসান মিয়া।



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝