রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ৪ দিনব্যাপী আবাসন মেলা শুরু
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৭ পিএম  আপডেট: ২৪.১২.২০২৫ ৬:৩৯ পিএম  (ভিজিট : ৮৪)
X

দেশের আবাসন খাতের সবচেয়ে বড় প্রদর্শনী ‘রিহ্যাব ফেয়ার-২০২৫’ শুরু হয়েছে রাজধানীতে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত চার দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয় বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায়।

রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। আগামী ২৭ ডিসেম্বর মেলার পর্দা নামবে।


রিহ্যাব সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) চেয়ারম্যান মোছা. ফেরদৌসী বেগম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আক্তার বিশ্বাসসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় রিহ্যাবের সাবেক ও বর্তমান নেতা, বিভিন্ন আবাসন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

রিহ্যাব জানায়, এবারের মেলায় মোট ২২০টি স্টল রয়েছে। এতে অংশগ্রহণ করছে ৪টি ডায়মন্ড স্পন্সর, ৭টি গোল্ড স্পন্সর, ১০টি কো-স্পন্সর, ১৪টি নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান এবং ১২টি আর্থিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান।


রিহ্যাব নেতারা বলেন, দীর্ঘদিন ধরে ড্যাপ (ডিটেইলড এরিয়া প্ল্যান) সংক্রান্ত জটিলতায় আবাসন খাত কার্যত স্থবির হয়ে পড়েছিল। তবে গত ১৪ ডিসেম্বর প্রকাশিত নতুন ড্যাপ এবং ঢাকা মহানগর ইমারত বিধিমালা-২০২৫ আবাসন খাতে নতুন গতি সঞ্চার করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আবাসন খাত কেবল মানুষের আবাসন চাহিদা পূরণেই সীমাবদ্ধ নয়; এই খাত সরকারের রাজস্ব আয়, বিপুল কর্মসংস্থান সৃষ্টি এবং রড, সিমেন্টসহ ২০০টির বেশি লিংকেজ শিল্পের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে নির্মাণ খাতের অবদান জাতীয় অর্থনীতিতে প্রায় ১৫ শতাংশ এবং এ খাতের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল প্রায় ২ কোটি মানুষ।

তারা আরও জানান, রিহ্যাব ফেয়ার ক্রেতাদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম, যেখানে এক ছাদের নিচে ফ্ল্যাট ও প্লট কেনাবেচা, গৃহঋণ সুবিধা, বিনিয়োগ প্রতিষ্ঠান এবং আধুনিক নির্মাণসামগ্রী সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ রয়েছে। ব্যস্ত জীবনে আলাদা আলাদা প্রতিষ্ঠানে ঘুরে তথ্য সংগ্রহের পরিবর্তে এই মেলা ক্রেতাদের সময় ও সিদ্ধান্ত গ্রহণকে সহজ করে।

মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। প্রবেশ টিকিটের মূল্য সিঙ্গেল এন্ট্রির জন্য ৫০ টাকা এবং মাল্টিপল এন্ট্রির জন্য ১০০ টাকা। টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ রিহ্যাবের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমে ব্যয় করা হবে। প্রতিদিন রাত ৯টায় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হবে, যেখানে দর্শনার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝