রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনতার ব্যাংকের ৩১৮৫ কোটি টাকা আত্মসাৎ
এস আলম গ্রুপের মালিককের বিরুদ্ধে দুদকের ২ মামলা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৫ পিএম  আপডেট: ১৭.১২.২০২৫ ৬:১৭ পিএম  (ভিজিট : ৯৭)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর,বিতর্কিত ও  চিহ্নিত দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের বিরুদ্ধে রাষ্ট্রীয় মালিকানাধীন ‘জনতা ব্যাংক’ থেকে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৩ হাজার ১৮৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুদকের চট্টগ্রাম-১ কার্যালয়ে মামলা দুটি করা হয় বলে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন দুদকের উপ-পরিচালক সুবেল আহমেদ।  দুই মামলায় আসামিদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ধারায় অভিযোগ  আনা হয়েছে।

দুদক কর্মকর্তা জানান, একটি মামলায় উল্লেখ করা হয়েছে ‘এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের’ বিরুদ্ধে দুই হাজার ৩২ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৯১৮ টাকা ৪০ পয়সা আত্মসাতের বিষয়টি।

এই মামলায় এস আলাম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদকে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আসামি করা হয়েছে। এছাড়া পরিচালক আব্দুল্লাহ হাসান, সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলমসহ গ্রুপের অন্যান্য পরিচালক ও জনতা ব্যাংকের কর্মকর্তারাও আসামি হিসেবে আছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৯ সালের ২৫ আগস্ট থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত ঋণ নিয়ে সুদে-আসলে এ টাকা আত্মসাৎ করা হয়েছে।
দুদকের অপর মামলায় এস আলাম সুপার এডিবল অয়েল লিমিটেডের নামে এক হাজার ১৫২ কোটি ৫১ লাখ ১৪ হাজার ১০৭ টাকা ৫২ পয়সা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এই মামলায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিসকাত আহমেদ, পরিচালক শাহানা ফেরদৌস ও জনতা ব্যাংকের দুই কর্মকর্তাসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝