রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে চলতি সপ্তাহে: ইসি সানাউল্লাহ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৭:০৮ পিএম   (ভিজিট : ১০৮)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করা হবে। প্রতিটি উপজেলায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং ভোটের পাঁচ দিন আগে তাদের সংখ্যা আরও বাড়ানো হবে। তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব পোস্টার অপসারণ করতে হবে; তা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না। একই সঙ্গে উপদেষ্টা পরিষদের কোনো সদস্য পদে বহাল থেকে নির্বাচনেও অংশ নিতে পারবেন না। “আইন যাদের প্রার্থী হওয়ার অনুমতি দেয়, তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন,”- বলেন সানাউল্লাহ।


ভোটের সময়সূচি পরিবর্তনের কথা জানিয়ে তিনি বলেন, এবার ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টা থেকে এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত-অর্থাৎ সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। প্রবাসী ভোটারদের জন্য আগামী সোমবার (৮ ডিসেম্বর) থেকে ব্যালট ছাপানো শুরু হবে বলেও তিনি জানান।

নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং অফিসার নিয়োগ বিষয়ে তিনি বলেন, সরকারি, আধা সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের ভোটের কাজে নিয়োজিত করা হবে। আপাতত বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের নির্বাচন কাজে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হবে। তবে ইসির প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে। সামগ্রিক প্রস্তুতি ও নির্দেশনার মাধ্যমে নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের পরিবেশ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতের কাজ এগিয়ে নিচ্ছে বলে জানান ইসি সানাউল্লাহ।


আ.দৈ/আরএস








Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝