রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৫:১১ পিএম   (ভিজিট : ১১৬)
X

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগমের সাথে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)–এর নেতৃবৃন্দ। রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়ার নেতৃত্বে রিহ্যাবের ৭ সদস্যের একটি প্রতিনিধিদল আজ  বৃহস্পতিবার  তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। 

এ সময় রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি.আব্দুল লতিফ, রিহ্যাব পরিচালক এ.এফ.এম. ওবায়দুল্লাহ, মিঞা সেলিম রাজা পিন্টু, মিরাজ মোক্তাদির এবং শেখ কামাল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণ এবং পিপিপি পদ্ধতে ফ্ল্যাট তৈরি করার জন্য রিহ্যাব সদস্যদের প্রতি আহ্বান জানান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। 

সাক্ষাতে আবাসন খাতের চলমান সংকট নিরসন, সেল পারমিশন সংক্রান্ত প্রজ্ঞাপন দ্রুততর সময়ের কার্যকর করা এবং রিহ্যাব ফেয়ারসহ আবাসন খাতের বিভিন্ন কাজের সার্বিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

রিহ্যাব নেতারা জানান, আবাসন খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে ঋণের উচ্চসুদ এবং নীতিগত জটিলতার কারণে খাতটি চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকারি সহযোগিতা অত্যন্ত জরুরি বলে তারা মত দেন। 

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, সরকার আবাসন খাতকে এগিয়ে নিতে প্রয়োজনীয় নীতি সহায়তা অব্যাহত রাখবে। সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত করতেই সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে আরও সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।




Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝