রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভোট প্রক্রিয়া মেনে চলায় ইইউর সন্তুষ্টি, পর্যবেক্ষণে বড় দল আসছে
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৭:০৭ পিএম   (ভিজিট : ১০১)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির ঢাকাস্থ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন, এবারের নির্বাচনে ইইউ’র একটি বড় পর্যবেক্ষক দল মাঠে থাকবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

মিলার বলেন, ‘‘ইইউ সবসময় সময়মতো, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। বাংলাদেশের সামনে এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।’’গত শনিবার রাজধানীর শেরে বাংলা নগর উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত ‘মক ভোটিং’ পর্যবেক্ষণের তিনদিন পর সিইসির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 


মিলার জানান, নির্বাচনকে কেন্দ্র করে যে প্রস্তুতিমূলক মহড়া হয়েছে, তা তাদের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, ‘‘নির্বাচন কমিশন পেশাদারিত্ব দেখিয়ে যে প্রস্তুতি নিয়েছে, তা প্রশংসনীয়। সংসদ নির্বাচন ও গণভোট দুই ধরনের ভোট একসঙ্গে আয়োজনের চ্যালেঞ্জ বিবেচনায় নিয়েও ইসি সন্তোষজনকভাবে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।’’

তিনি জানান, ২০২৬ সালে বিশ্বব্যাপী অন্যতম বড় নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে, আর এ উপলক্ষে ইইউ একটি বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর পরিকল্পনা করেছে। পাশাপাশি নির্বাচন সম্পর্কিত বিভিন্ন প্রযুক্তিগত ও কারিগরি সহায়তাও অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন।


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝