রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভোটার নন তারেক রহমান, চাইলে ইসি ব্যবস্থা নিতে পারে: ইসি সচিব
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৫:০৭ পিএম   (ভিজিট : ৮৩)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে তিনি বলেন, ইচ্ছা করলে নির্বাচন কমিশন তারেক রহমানকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিতে পারে। 

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকরা তারেক রহমানের ভোটার নিবন্ধন সম্পর্কে জানতে চাইলে ইসি সচিব বলেন, “আমার জানা মতে তিনি এখনো ভোটার হননি।


” এরপর সাংবাদিকরা জানতে চান তিনি নির্বাচন করতে পারবেন কিনা। জবাবে সচিব বলেন, “পারতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।”

কমিশন কীসের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিতে পারে- এমন প্রশ্নের উত্তরে আখতার আহমেদ বলেন, “আইনে এ বিষয়ে বিধান রয়েছে।” তবে কোন আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে-জানতে চাইলে তিনি বলেন, “ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, আমার মুখস্থ নেই।”


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝