রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসিকে গণভোটের প্রস্তুতি নিতে সরকারের নির্দেশ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৪:৫৫ পিএম   (ভিজিট : ১২৮)
X

অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে (ইসি) গণভোট আয়োজনের প্রস্তুতি নিতে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট সম্পন্ন করার নির্দেশনাও দিয়েছে সরকার।

শনিবার (২২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “সরকার চিঠির মাধ্যমে জানিয়েছে—গণভোট আয়োজন ইসির দায়িত্ব। পাশাপাশি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার জন্য বলা হয়েছে।”

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, সরকার আনুষ্ঠানিক নির্দেশনা দিলে গণভোট সম্পর্কে কমিশন পরবর্তী করণীয় ঠিক করবে।

ইসি জানায়, তারা ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝