রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ৩১৪ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাৎ
আরো ৫ এজেন্সির ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:৫২ পিএম  আপডেট: ১৩.১১.২০২৫ ৭:৫৫ পিএম  (ভিজিট : ৭২)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ‘সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও পাচারের’ অভিযোগে আরও পাচঁটি রিক্রুটিং এজেন্সির ২৬ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় ৩১৪ কোটি ৩৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা ‘আত্মসাৎ ও পাচারের’ অভিযোগ আনা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, এই ৫ এজেন্সি ১৮ হাজার ৭৬৭ জন কর্মীর কাছ থেকে সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ‘পাঁচ গুণ বেশি অর্থ’ আদায় করেছে। এর আগে গত ১১ নভেম্বর ৪ রিক্রুটিং এজেন্সির পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। একই অভিযোগে গত ৬ নভেম্বর ৬ রিক্রুটিং এজেন্সির ১১ জনের বিরুদ্ধে ও ১৪ সেপ্টেম্বর ১৩ রিক্রুটিং এজেন্সির কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে দুদক।

২,৮৩০ জন কর্মীর কাছ থেকে ৪৭ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকা ‘অতিরিক্ত গ্রহণের’ অভিযোগে জিএমজি ট্রেডিং (প্রা.) লিমিটেডের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করছে দুদক।

৩, ২৩৯ জন কর্মীর কাছ থেকে ৫৪ কোটি ২৫ লাখ ৩২ হাজার টাকা ‘অতিরিক্ত গ্রহণের’ অভিযোগে দি জিএমজি ট্রেডিং অ্যাসোশিয়েটের চেয়ারম্যান, পরিচালকসহ ৭ জনকে আসামি করে মামলা হচ্ছে। ৪,২৭৫ জন কর্মীর কাছ থেকে ৭১ কোটি ৬০ লাখ ৬২ হাজার ৫০০ টাকা ‘অতিরিক্ত গ্রহণের’ অভিযোগে কিউকে কুইক এক্সপ্রেস লিমিটেডের এমডি, চেয়ারম্যানসহ ৭ জনের নামে মামলা হচ্ছে।

৪,৫৬৬ জন কর্মীর কাছ থেকে ৭৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা ‘অতিরিক্ত গ্রহণের’ অভিযোগে এমইএফ গ্লোবাল বাংলাদেশের এমডি, চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হচ্ছে।

আরও ৩,৮৫৭ জন কর্মীর কাছ থেকে ৬৪ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা ‘অতিরিক্ত গ্রহণের’ অভিযোগে এমইএফ গ্লোবাল বাংলাদেশের এমডি, চেয়ারম্যানসহ ৩ জনের নামে মামলা হচ্ছে।

বিভিন্ন অনিয়মের কারণে ২০১৮ সালে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ করেছিল মালয়েশিয়া। ২০২১ সালের ১৯ ডিসেম্বর আবার বাংলাদেশের সঙ্গে শ্রমিক নেওয়ার চুক্তি করে দেশটি। সেই সময় শ্রমিক ভিসায় দেশটিতে যেতে সর্বোচ্চ ৭৮ হাজার ৫৪০ টাকা ফি নির্ধারণ করে সরকার।

২০২২ সালে এক অফিস আদেশে এ খরচ নির্ধারণ করেছিল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া সরকারের চুক্তির আওতায় ২০১৬ সাল পর্যন্ত ১০টি নির্ধারিত রিক্রুটিং এজেন্সি দেশটিতে শ্রমিক পাঠাত। পরে ২০২১ সালে নতুন একটি সমঝোতা স্মারকে সই করে দুই দেশ। এতে রিক্রুটিং এজেন্সির সংখ্যা বাড়িয়ে ১০০টি করা হয়। তবে তখন নতুন সিন্ডিকেট তৈরি হয় বলে অভিযোগ ওঠে। ১০০ এজেন্সির মধ্যে ২০-২৫টি এজেন্সির ‘সিন্ডিকেটই’ নিয়ন্ত্রণ করতে থাকে মালয়েশিয়ার কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝