রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইভ্যালির রাসেল-নাসরিনের ৫ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১:৪৮ পিএম  আপডেট: ১৩.১১.২০২৫ ১:৫০ পিএম  (ভিজিট : ৫৪)
X

বহুল আলোচিত  ও দুর্নীতিগ্রস্ত ‌'ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির' ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

১২ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই রায় ঘোষণা করেন। রায়ে আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় রাসেল ও নাসরিন আদালতে উপস্থিত ছিলেন না। তাই সাজাসহ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ইভ্যালি প্রতারণার উদ্দেশ্যে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের প্রলুব্ধ করেছিল। ২০২১ সালের ২০ মার্চ বাদী সাদিকুর রায়হান তিনটি মোটরসাইকেল অর্ডার করেন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা সরবরাহ করা হয়নি। পরে বাদীকে দুটি চেক দেওয়া হয়, যা ব্যাংকে জমা দিলে ফেরত আসে। এ ঘটনায় ২০২৩ সালের ২৬ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করেন সাদিকুর রায়হান। মামলায় রাসেল ও নাসরিনকে আসামি করা হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝