রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিগগির সালমানের মানিলন্ডারিং ১৭ মামলার চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৬:৪৮ পিএম  আপডেট: ০৯.১১.২০২৫ ৬:৫৪ পিএম  (ভিজিট : ৭৪)
X

ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প-বাণিজ্য বিষয়ক উপদেষ্টা চিহ্নিত দুর্নীতিবাজ, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগের ১৭টি মানি লন্ডারিং মামলায় শিগগিরই চার্জশিট দাখিল করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ রোববার (৯ নভেম্বর) বিকালে সিআইডির সদর দপ্তরে এসব বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

সিইআইডি জানিয়েছে, মামলাগুলোর তদন্ত শেষ করে দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করবেন তারা। এতে সালমান এফ রহমানসহ একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নাম আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, সালমান এফ রহমান ও তার ভাই সোহাইল ফাসিহুর রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের ১৭টি প্রতিষ্ঠান ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত জনতা ব্যাংকের মাধ্যমে ৯৩টি এলসি বা ঋণপত্রের বিপরীতে পণ্য রপ্তানি করে। নির্ধারিত সময় পার হলেও রপ্তানির প্রায় ৮৩ মিলিয়ন ডলার (৯৯৬ কোটি টাকা) দেশে না আনায় পাচারের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা জানিয়েছিল সিআইডি।

সূত্র জানিয়েছে, তদন্তে দেখা গেছে বিদেশি বাণিজ্যের নামে বিভিন্ন ভুয়া এলসি খুলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচার করা হয়েছে। এসব অর্থ বিদেশে পাঠানো হয়েছে বিভিন্ন মাধ্যমে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝