রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লা, দুই ভাই প্রতিদ্বন্দ্বী
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৬:৫০ পিএম   (ভিজিট : ৭৭)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আপন দুই ভাই। তাদের মুখোমুখি নির্বাচনী লড়াই নিয়ে স্থানীয় রাজনীতি ও বিভিন্ন মহলে বইছে আলোচনার ঝড়।

কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৮ হাজার ৪১২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৮ হাজার ৭১১, নারী ১ লাখ ৬৯ হাজার ৬৯২ এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৯ জন। আসনটি গঠিত হয়েছে রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলা নিয়ে।

এর আগে সোমবার (৩ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে কুড়িগ্রাম-৪ আসনেবিএনপির প্রার্থী হিসেবে আজিজুর রহমানের নাম ঘোষণা করা হয়। অপরদিকে, একই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন আজিজুর রহমানের আপন ছোট ভাই মোস্তাফিজুর রহমান।

দুই ভাইয়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এখন স্থানীয় চায়ের দোকান, হাট-বাজার থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কুড়িগ্রাম-৪ আসনটি ঐতিহাসিকভাবে বিএনপি ও জামায়াত—উভয় দলেরই শক্ত ঘাঁটি। আসনটিতে দুই ভাইয়ের মুখোমুখি লড়াইয়ে মানুষের মাঝে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।

স্থানীয় ভোটাররা বলেন, রৌমারী, রাজিবপুর ও চিলমারীর ইতিহাসে ভাইয়ের বিপরীতে ভাইয়ের এমন লড়াই আগে দেখা যায়নি। এটি নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে। ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

তবে কেউ কেউ মনে করছে, ভোটের ফল নির্ভর করবে দুই দলের সাংগঠনিক শক্তি, প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তার ওপর। বিএনপিপ্রার্থী আজিজুর রহমান বলেন, ‘আমাকে প্রার্থী হিসেবে ঘোষণার ফলে জনগণ আমাকে ভোট দিবেন এবং জয়ী করবেন।’

অন্যদিকে জামায়াতপ্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ‘আমার বড় ভাই বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হয়েছেন। তিনি মনোনয়ন পেলেও আমাকে হারাতে পারবেন না। জনগণ আমেকে ভোট দিয়ে জয়ী করবেন। জামায়াতের জনপ্রিয়তা এখন অনেক বেড়েছে।’

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝