বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সাবেক আইনমন্ত্রীর আনিসুলের ‘বান্ধবীর’ ট্যাক্স নিয়ে আদালত
তৌফিকা আয়কর নথি সিআইডিকে দেয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫:১২ পিএম  আপডেট: ০৪.১১.২০২৫ ৫:১৫ পিএম  (ভিজিট : ১৩৩)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সাবেক আইনমন্ত্রী বর্তমানে কারাবন্দি অ্যাডভোকেট আনিসুল হকের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) আইনজীবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের আয়কর বিবরণীর কপি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারিক আদালত।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকার কর অঞ্চল-৮-কে সিআইডি আবেদনের শুনানিকালে এ আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ। উক্ত আদালত একই সাথে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক মো. মনিরুজ্জামান তার আয়কর বিবরণী ও আনুষঙ্গিক কাগজপত্র চেয়ে আবেদন করেন।

আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ‘বান্ধবী’ ও সাবেক পিএস তৌফিকা করিম মন্ত্রীর প্রভাব খাটিয়ে আদালতে আসামিদের জামিন, নিয়োগ বাণিজ্য ও বদলির তদবিরসহ নানা অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল অর্থ অর্জন করেছেন। ওই অর্থ দিয়ে তিনি ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করেছেন এবং বিদেশে অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, মানিলন্ডারিং আইনে চলমান অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে তৌফিকার ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আয়কর নথি ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরে সিআইডি আবেদন করে। আদালত তা মঞ্জুর করে ঢাকার কর অঞ্চল-৮ এর উপ কর কমিশনারকে প্রয়োজনীয় নথি সরবরাহের নির্দেশ দেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝