রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন উপলক্ষে শতভাগ লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭:৫৪ পিএম   (ভিজিট : ১০৮)
X

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচন উপলক্ষে শতভাগ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। এখন দায়িত্ব রাজনৈতিক দলের, যেন তারা দায়িত্বশীল আচরণ করেন।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “একজনের নামে রেজিস্ট্রেশন করা সিম অন্য কেউ ব্যবহার করে অপরাধ করলে প্রকৃত অপরাধী শনাক্ত করা কঠিন। তাই নির্বাচনের আগে সিম রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কঠোরতা আনা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ সাতটি সিম নিজের এনআইডি দিয়ে ব্যবহার করতে পারবেন।”

উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের সমস্যা সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে। পদায়ন ও বদলিতে কোনো অনিয়ম হচ্ছে না বলে জানান তিনি। তবে গণমাধ্যম যদি কোনো অনিয়মের খবর প্রকাশ করে, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।

সাংবাদিকদের যে কেউ নিরাপত্তার স্বার্থে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহারের অনুমতির বিষয়ে প্রশ্ন করলে জাহাঙ্গীর আলম সরাসরি মন্তব্য না করে বলেন, “যে কেউ আবেদন করলে তা বিবেচনা করা হবে।”

সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝