বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
কুতুবদিয়ায় সাগরে এলপিজিবাহী জাহাজের আগুন ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি
বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার:
প্রকাশ: রোববার, ১৩ অক্টোবর, ২০২৪, ৬:০৪ পিএম   (ভিজিট : ৫১৯)
X

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে এলপিজিবাহী লাইটারেজ জাহাজ সুফিয়ায় লাগা আগুন ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আজ রোববার (১৩ অক্টোবর) দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে কোস্টগার্ড ও নৌবাহিনী। 

এর আগে গতকাল শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে কুতুবদিয়ার উপকূলের পশ্চিমে কৈয়ারবিল এলাকায় ওই জাহাজটিতে আগুন লাগে। এ সময় জাহাজে থাকা ৩১ জন নাবিক পানিতে লাফিয়ে জীবন বাঁচান। পরে তাদের সবাইকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, কুতুবদিয়া এলপিজিবাহী জাহাজে লাগা আগুন এখনও নিযন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

আরেক কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব মেহবুব বলেন, নৌ বাহিনীর বেশ কয়েকটি জাহাজ উদ্ধারে যোগ দিয়েছে। আগুন নিয়ন্ত্রণ ও ক্রুদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ডের ২টি ও নৌবাহিনীর ৫টি অত্যাধুনিক জাহাজ। তবে সকাল ১০টা পর্যন্ত আগুনের ভয়াবহতা কমিয়ে আনা সম্ভব হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। জাহাজটির ভেতরে এখনও আগুন জ্বলছে।

আ. দৈ. /কাশেম/ বিজন কুমার


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝