সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
এআইর অপব্যবহার রোধে সেন্ট্রাল সেল করা হবে: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১১:৩৭ এএম   (ভিজিট : ১০৬)
X

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ও অপতথ্য মোকাবিলায় কর্মপন্থা নির্ধারণ করে সমন্বিত সেল করা হবে বলে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, এআইর অপব্যবহার বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেও নির্বাচনে এআইর অপব্যবহার রোধে অনেক দিন ধরেই কাজ করছে কমিশন। ভোটের সময় অপতথ্য রোধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

তিনি বলেন, এটি প্রতিরোধে সেন্ট্রাল সেল করা হবে। এর মাধ্যমে এ বিষয়ে ভালো সমাধান আসতে পারে।

সিইসি বলেন, নির্বাচনের সময় অপতথ্য রোধ কীভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি। এ ছাড়া দুর্গম এলাকায় কীভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে।

কর্মশালায় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝