রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঋণ কর্মসূচি পর্যালোচনায় শিগগিরই ঢাকা আসছে প্রতিনিধি দল
বাংলাদেশের রাজস্ব ও আর্থিক খাত সংস্কারের অগ্রগতি পর্যবেক্ষণ করবে আইএমএফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১:১৪ পিএম   (ভিজিট : ১০১)
X

বাংলাদেশ বাজেট সহায়তায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে সাড়ে ৫ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার আশা করছে। আইএমএফের একটি প্রতিনিধি দল এই ঋণ কর্মসূচির পরবর্তী পর্যালোচনার জন্য শিগগিরই ঢাকা সফরে আসছে। এই প্রতিনিধি দল আর্থিক ও রাজস্বের মতো গুরুত্বপূর্ণ দুটি খাত সংস্কারের অগ্রগতি পর্যবেক্ষণ করবে।

আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

সংবাদ সম্মেলনে শ্রীনিবাসন আইএমএফের ৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ কর্মসূচির অগ্রগতি প্রসঙ্গে বলেন, “কর্মসূচির পরবর্তী পর্যালোচনার জন্য আইএমএফের একটি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে। এবার দুটি গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। একটি হচ্ছে রাজস্ব আহরণ বাড়ানোর মাধ্যমে রাজস্ব খাতে সংস্কার। অন্যটি আর্থিক খাতের সংস্কার।”

‘বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাতের গুরুত্বপূর্ণ দিকগুলোতে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে হবে’ উল্লেখ করে তিনি বলেন, “চলমান কর্মসূচির সফলতা নিশ্চিত করতে বাংলাদেশকে সংস্কারের মূল ক্ষেত্রগুলোতে কাজ চালিয়ে যেতে হবে।”

এদিকে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। বৃহস্পতিবার প্রকাশিত আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের আঞ্চলিক অর্থনৈতিক পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়, ২০২৫—২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াবে। এ সময় বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৯ শতাংশে পৌঁছাতে পারে, যা আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৮ শতাংশ।

প্রতিবেদনে মূল্যস্ফীতির বিষয়ে বলা হয়, ২০২৫—২৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ৮ দশমিক ৪২ শতাংশে নেমে আসতে পারে। এর পরের অর্থবছরে তা আরো কমে ৫ দশমিক ০৬ শতাংশে নেমে আসবে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।




আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝