রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ অক্টোবরের পর প্রতীক নিয়ে কমিশনের একক সিদ্ধান্ত: ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৫:৪৯ পিএম   (ভিজিট : ৮৭)
X

আগামী ১৯ অক্টোবরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের বিধিমালার প্রতীকের তালিকা থেকে পছন্দের প্রতীক না নিলে কমিশন নিজের মতো করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।ইসি সচিব বলেন, ১৯ তারিখের মধ্যে তাদের বিকল্প প্রতীক জানাতে হবে। নয়ত ইসি স্বীয় বিবেচনায় সিদ্ধান্ত নেবে। কমিশন মনে করে, শাপলাকে প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার দরকার নেই।

এসময় গণভোট প্রশ্নে তিনি বলেন, গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। সে অনুযায়ী কাজ করবে ইসি।উল্লেখ্য, এর আগে বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় ইসি। তবে এনসিপি বলছে, তারা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝