রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রেশন না করলে ১৭ দিনে বাতিল হবে: বিটিআরসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৮:১২ পিএম   (ভিজিট : ১২৭)
X

বাংলাদেশে একজন ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার করতে হবে। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জরুরি সতর্কবার্তা দিয়েছে।

আজ সোমবার বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, গ্রাহকরা নিজের এনআইডি ব্যবহার করে সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন। অতিরিক্ত সিমগুলো ৩০ অক্টোবরের মধ্যে কাস্টমার কেয়ার বা সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।

নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করতে ব্যবহারকারীরা ১৬০০১# ডায়াল করে, এনআইডির শেষ ৪ ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন।

বিটিআরসি সতর্ক করেছে, যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করতে ব্যর্থ হন, তাহলে কমিশন দৈবচয়নের ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে। এর ফলে ব্যবহারকারীদের সিম নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বজায় রাখা এবং মোবাইল ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝