রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুতের বকেয়া বিল নিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠালো আদানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৯:০৮ পিএম   (ভিজিট : ১৩১)
X

বিদ্যুতের বকেয়া বিল ৪৬৪ মিলিয়ন ডলার পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠিয়েছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। এদিকে বিষয়টি নিষ্পত্তির জন্য এরই মধ্যে প্রধান উপদেষ্টার দফতর থেকে আদানির চিঠিটি বিদ্যুৎ বিভাগে পাঠানো হয়েছে। 

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বকেয়া পরিশোধের বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। টাকা কীভাবে পরিশোধ করা হবে। তা নিয়ে কাজ চলছে। গত জুলাইয়ে আদানির সব বকেয়া পরিশোধ করা হয়। 

এরপর নতুন করে এই পরিমাণ টাকা বকেয়া পড়েছে বলেও জানান বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। মার্চ পর্যন্ত আদানি পাওয়ারের বকেয়া ৪৩৭ মিলিয়ন ডলার গত জুনে একসঙ্গে পরিশোধ করা হয়। এর আগে ভারতীয় এই কোম্পানি বিদ্যুতের বিল হিসেবে প্রতি মাসে বাংলাদেশ থেকে গড়ে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার করে পেত। 

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝